1. thpshopbd@gmail.com : admin :
পাবনা কাশিনাথপুর তেল পাম্প গুলোতে গাড়ির কাগজ পত্র ঠিক থাকলে পাচ্ছেন তেল। কাগজপত্র না থাকলেই ভ্রাম্যমান আদালতের জরিমান। - probahonewstv
April 27, 2026, 9:29 pm

পাবনা কাশিনাথপুর তেল পাম্প গুলোতে গাড়ির কাগজ পত্র ঠিক থাকলে পাচ্ছেন তেল। কাগজপত্র না থাকলেই ভ্রাম্যমান আদালতের জরিমান।

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 43 Time View

 

মোঃ শাহিনুল খান পলাশ
পাবনা জেলা প্রতিনিধি

পাবনার কাশিনাথপুর প্রাণ কেন্দ্রে দুইটি তেল পাম্প অবস্থিত তেল পাম্পগুলোতে মোটরসাইকেলের উপছেপড়াভীর। পাবনার কাশিনাথপুরের জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধার সময় রতন পেট্রোল পাম্পে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন আমিনপুর থানা পুলিশ ও কাশিনাথপুর ট্রাফিক পুলিশ টিআই শ্রী রবীন্দ্রনাথ ও সার্জেন্ট মোহাম্মদ নাইমুল ইসলাম তাদের সঙ্গীয় পুলিশ ফোর্স।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রতন পেট্রোল পাম্পের রেজিস্টার যাচাই করে দেখা গেছে সোমবার বিকালে থেকে প্রায় ৩৫০০ হাজার লিটার তেল সরবরাহ করা হয়েছে। নিয়মিত তেল সরবরাহ থাকলেও একটি অসাধু চক্র ও কিছু ব্যক্তিবিশেষের অবৈধ মজুতের ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযানে প্রতীয়মান হয়।
অভিযান চলাকালে মোটরযানের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করা হয়। এসময় বৈধ কাগজপত্র ও হেলমেট না থাকা এবং গাড়িতে তেল থাকা সত্ত্বেও পুনরায় মজুতের উদ্দেশ্যে তেল সংগ্রহ করতে আসায় ৬-১০ জন ব্যক্তিকে অভিযুক্ত করা হয়। পরে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ এর বিভিন্ন ধারায় তাদের কাছে থেকে অর্থদণ্ড প্রদান করে সরকারি কোষাগারে জমা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন জ্বালানি তেলের সংকটটি সম্পূর্ণ কৃত্রিমভাবে সৃষ্ট। জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বৈধ কাগজপত্র ব্যতীত কাউকে তেল সরবরাহ করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” তিনি আরও আহ্বান জানান, কেউ যেন অযাচিতভাবে তেল কিনে মজুত না করেন এবং কোনো অবৈধ মজুতের খবর পেলে প্রশাসনকে অবহিত করবেন।

See also  ​মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে রণক্ষেত্র মোস্তফাপুর: সংঘর্ষ, লুটপাট ও মহাসড়ক অবরোধ

Please Share This Post in Your Social Media

More News Of This Category