1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে আইনশৃঙ্খলা সভা - probahonewstv
August 4, 2026, 8:42 am

আলীকদমে আইনশৃঙ্খলা সভা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, February 26, 2026
  • 129 Time View
আলীকদমে আইনশৃঙ্খলা সভার সিদ্ধান্ত

রমজান ঘিরে বাজার মনিটরিং ও নিরাপত্তা জোরদার

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

আলীকদম উপজেলা, বান্দরবান জেলা — ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম। সভায় উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন শাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালামসহ চারটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ফায়ার সার্ভিস প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে আলীকদম উপজেলায় ন্যূনতম তিনটি খাল খননের ওপর গুরুত্বারোপ করা হয়, যাতে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থা উন্নয়ন এবং প্রাকৃতিক পানি প্রবাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়। পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার কমিটির মাধ্যমে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি রোধে প্রশাসনের কঠোর নজরদারির ওপর জোর দেওয়া হয়।

এছাড়া অপ্রাপ্তবয়স্কদের টমটম (ইজিবাইক) চালানো বন্ধে ব্যবস্থা গ্রহণ, জুয়া ও মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। আসন্ন ঈদকে কেন্দ্র করে জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মনজুর আলম বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে সকল দপ্তরের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। জনগণের স্বার্থে প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে। সভা শেষে উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

See also  হাম-রুবেলার প্রাদুর্ভাব: আলীকদমে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পরিদর্শন

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category