1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমের দুর্গম পাহাড়ে ভাল্লুকের আক্রমণে আহত ম্রো সদস্যের পাশে দাঁড়াল সেনাবাহিনী - probahonewstv
June 14, 2026, 4:52 am

আলীকদমের দুর্গম পাহাড়ে ভাল্লুকের আক্রমণে আহত ম্রো সদস্যের পাশে দাঁড়াল সেনাবাহিনী

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Friday, January 16, 2026
  • 82 Time View
আলীকদমের দুর্গম পাহাড়ে ভাল্লুকের আক্রমণে আহত ম্রো সদস্যের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

৩১ বীর আলীকদম সেনা জোনের মানবিক সহায়তায় সুস্থ জীবনে প্রত্যাবর্তন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত এক ম্রো সদস্যের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বান্দরবান রিজিয়নের আওতাধীন ৩১ বীর আলীকদম সেনা জোনের টানা চিকিৎসা সহায়তা ও আর্থিক সহযোগিতায় দীর্ঘ ১৭ দিন পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ওই ম্রো সদস্য। ঘটনাটি ঘটে গত ৩০ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ দুপুর ১২টার দিকে। আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ডাংলিপাড়া এলাকায় জুম কাটার উদ্দেশ্যে পাহাড়ি সড়কপথে যাওয়ার সময় খাই ড্রং মুরং (৫২) নামের এক ম্রো ব্যক্তি পাহাড়ি বন্যপ্রাণী ভাল্লুকের আকস্মিক আক্রমণের শিকার হন। এতে তার ডান পাশের মুখমণ্ডল, ডান চোখ ও বুকে গুরুতর আঘাত লাগে এবং তিনি পাহাড়ি রাস্তায় ঢলে পড়েন।

স্থানীয়রা বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করেন। একই দিন বিকাল ৩টার দিকে আলীকদম ৩১ বীর সেনা জোনের আওতাধীন বুলাইপাড়া আর্মি ক্যাম্পে আহত ব্যক্তিকে নিয়ে গেলে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে রাত ৮টা ৪০ মিনিটে আহত ব্যক্তিকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আহত ব্যক্তির চিকিৎসা সহায়তায় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে তার পরিবারকে ৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে সেনা জোনের সার্বিক তত্ত্বাবধান ও আর্থিক সহযোগিতায় বান্দরবান সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ দীর্ঘ ১৭ দিন চিকিৎসাসেবা গ্রহণ করেন তিনি। চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। আহত ব্যক্তি খাই ড্রং মুরং (৫২) আলীকদম উপজেলার ৪নং কুরুকপাতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খাইকং ম্রো পাড়ার বাসিন্দা এবং তিনি মাংপুং মুরংয়ের ছেলে বলে জানা গেছে। আলীকদম সেনা জোনের এই মানবিক সহায়তা কার্যক্রমে উপজেলার দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এই সহযোগিতা পাহাড়ি জনগোষ্ঠীর জন্য আশার আলো। সেনা জোন সূত্রে জানানো হয়েছে, আলীকদম উপজেলার উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

See also  ফেনী পৌরসভার ০৫/০৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category