1. thpshopbd@gmail.com : admin :
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া - probahonewstv
September 17, 2026, 6:27 pm

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

তানজিলা ইসলাম, সহ সম্পাদিকা
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 208 Time View
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব মনোনীত হলেন মোঃ সোহেল মিয়া

তানজিলা ইসলাম, সহ সম্পাদিকা

আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থা (CEHRLA)-এর কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদ ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সভার সর্বসম্মত সিদ্ধান্তে সংগঠনের দীর্ঘদিনের নিবেদিত মানবাধিকার কর্মী মোঃ সোহেল মিয়া-কে “সিনিয়র যুগ্ম-মহাসচিব” পদে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে প্রেরিত এক আনুষ্ঠানিক ঘোষণায় জানানো হয়, মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা প্রদান এবং মানবসেবামূলক কর্মকাণ্ডে তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীল ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনয়ন দেওয়া হয়েছে। পদোন্নতি প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ সোহেল মিয়া গভীর আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
এই সম্মানজনক দায়িত্ব আমার একক কোনো অর্জন নয়; বরং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার প্রতি আমার দীর্ঘদিনের দায়বদ্ধতার স্বীকৃতি। এ জন্য আমি সংগঠনের মাননীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ স্যারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁর মানবিক নেতৃত্ব, দূরদর্শী চিন্তাধারা ও অকুণ্ঠ আস্থা আমাকে মানবাধিকার সেবায় আরও নিষ্ঠাবান ও দৃঢ়প্রতিজ্ঞ হতে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং বিভাগীয় কার্যালয়ের সকল সম্মানিত পরিচালক ও সদস্যবৃন্দের সহযোগিতা, ভালোবাসা ও আস্থার কারণেই আজ আমি এই দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়েছি। সবার প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। মোঃ সোহেল মিয়া দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে নিপীড়িত, বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করবেন। উল্লেখ্য, মোঃ সোহেল মিয়া দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা সংস্থার সাথে যুক্ত থেকে মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর এই পদোন্নতি সংগঠনের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছেন।

See also  লেমুয়ার অহংকার আলী নূর

Probaho News24 – প্রবাহিত হোক তথ্য, উম্মোচিত হোক সত্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category