1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে অ/বৈধ ৫শতাধিক দোকানঘর ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন - probahonewstv
September 12, 2026, 11:06 am

সোনারগাঁওয়ে অ/বৈধ ৫শতাধিক দোকানঘর ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
  • Update Time : Friday, September 11, 2026
  • 15 Time View
সোনারগাঁওয়ে অ/বৈধ ৫শতাধিক দোকানঘর ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন

সোনারগাঁওয়ে অ/বৈধ ৫শতাধিক দোকানঘর ভেঙ্গে দিল উপজেলা প্রশাসন

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথের (সওজ) জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ফলের দোকানঘরসহ প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতির(১০সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদের যৌথ উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের নির্দেশে এউচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন সরকার বলেন, জনসাধারণের হাঁটা-চলায় বিঘ্ন ঘটিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন প্রভাবশালীদের নেতৃত্বে মহাসড়কের পাশে সওজের জায়গা দখল করে টং ঘর গড়ে তুলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়কে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছিল। অভিযান চালিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় মহাসড়কের পাশে সওজের জায়গায় গড়ে ওঠা প্রায় ৫শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপদের উপ- বিভাগীয় সহকারী প্রকৌশলী আল রাজি লিওন, সার্ভেয়ার দেওয়ান মোহাম্মদ সোহাগসহ সোনারগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

See also  শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category