1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে ধানের শীষের পক্ষে প্রচারণায় সক্রিয় সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া - probahonewstv
April 30, 2026, 10:32 am

সোনাগাজীতে ধানের শীষের পক্ষে প্রচারণায় সক্রিয় সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়া

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Thursday, November 20, 2025
  • 133 Time View
সোনাগাজীতে ধানের শীষের পক্ষে চলমান গণজোয়ার— সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে জোরদার নির্বাচনী প্রচারণা। বদলে যাক ফেনী–৩, জিতুক জনগণের প্রতীক—ধানের শীষ।

সোনাগাজীতে ধানের শীষের পক্ষে চলমান গণজোয়ার— সাবেক কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে জোরদার নির্বাচনী প্রচারণা। বদলে যাক ফেনী–৩, জিতুক জনগণের প্রতীক—ধানের শীষ।

আবু বক্কর ছিদ্দিক
স্টাফ রিপোর্টার, ফেনী

ফেনী–৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর সমর্থনে সোনাগাজী পৌরসভায় ধানের শীষের প্রচারণা আরও বেগবান হয়েছে। শুক্রবার দুপুর থেকে সাবেক পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন ভুঁইয়ার নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা গণসংযোগ পরিচালনা করেন।

প্রচারণার অংশ হিসেবে কর্মীরা বাড়ি–বাড়ি গিয়ে ভোটারদের সমর্থন প্রার্থনা করেন এবং ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণায় অংশ নেয় তরুণ ভোটারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা।

এ সময় নেতাকর্মীরা বলেন,
“দেশে দুর্নীতি, স্বৈরাচার ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে জনগণের প্রতীক ধানের শীষকে জয়ী করতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছি। জনগণের ভোটেই বিএনপি বিজয়ী হবে।”

আরও বলেন—
“ফেনী–৩ আসনে মানুষ পরিবর্তন চায়। তাই ব্যাপক ভোট দিয়ে আব্দুল আউয়াল মিন্টুকে বিজয়ী করতে সবাই বদ্ধপরিকর।”

প্রচারণার কারণে পুরো সোনাগাজী পৌর এলাকা নির্বাচনী উত্তাপে মুখর হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।


Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  মানিকগঞ্জে কৃষককে নিয়ে সোশ্যাল মিডিয়ার মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category