
Farmers Protest in Manikganj Against False Social Media Propaganda
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ গ্রামের পরিশ্রমী কৃষক কাজী মোঃ শহিদুল্লাহকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালানোর প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। বুধবার সকালে হরগজ বাজারে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা।
অনুষ্ঠানে স্থানীয় সাধারণ জনগণ, সুধী সমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী কৃষকের পরিবার উপস্থিত ছিলেন।
“সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিত অপপ্রচার চলছে”—বক্তারা প্রতিবাদ সভায় বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে কৃষক কাজী মোঃ শহিদুল্লাহকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছে। এর ফলে তিনি ও তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা দাবি করেন, “সোশ্যাল মিডিয়াকে কিছু অসাধু ব্যক্তি অপব্যবহার করছে, যা সমাজে বিভেদ ও অস্থিরতা তৈরি করছে। এসব ষড়যন্ত্রকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
🌾 ভুক্তভোগী কৃষকের বক্তব্য : কাজী মোঃ শহিদুল্লাহ সাংবাদিকদের জানান, “হরগজ গরুর হাটে আগে প্রতি গরুর জন্য ২০০ টাকা আসুলি নেওয়া হতো। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে তা ৩০০ টাকায় উন্নীত করে। আমি অন্যায়ের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রচার শুরু হয়।” তিনি আরও অভিযোগ করেন, “এই অপপ্রচারের পেছনে রয়েছেন ফরিদ হোসেন গংরা, যিনি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তিনি দীর্ঘদিন ধরে এলাকার যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।”