1. thpshopbd@gmail.com : admin :
মির্জাপুরে অবৈধ গ্যাস উচ্ছেদ - probahonewstv
June 13, 2026, 9:51 pm

মির্জাপুরে অবৈধ গ্যাস উচ্ছেদ

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
  • Update Time : Wednesday, February 18, 2026
  • 93 Time View
মির্জাপুরে তিতাসের অভিযান, ৮ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

তিতাসের অভিযানে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায়

রিহান সিকদার, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-এর অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিতাসের টাঙ্গাইল অফিস সূত্রে এ তথ্য জানা যায়। টাঙ্গাইল জেলা প্রশাসকের সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহানের নেতৃত্বে মঙ্গলবার তিতাসের টাঙ্গাইল জোনাল অফিসের আওতাধীন মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী এলাকায় আকস্মিক একাধিক অভিযান পরিচালিত হয়। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে পুষ্টকামুরী এলাকার ৮টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। ৮টি স্পটে মোট ৬৩০ ফুট অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ৮ জনকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমের আলীবাজারে ধানের শীষের পক্ষে পথসভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category