1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত - probahonewstv
June 13, 2026, 7:01 pm

চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • Update Time : Thursday, January 22, 2026
  • 96 Time View
চিরিরবন্দরে উপজেলা প্রশাসনের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব

মোঃ আমজাদ হোসেন
জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা প্রশাসনের সঙ্গে কর্মরত গণমাধ্যমকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।

সভায় আসন্ন প্রিয়াদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে নির্বাচনকালীন দায়িত্বশীল সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি চিরিরবন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে করণীয় ও এ ক্ষেত্রে প্রশাসন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা। তিনি বলেন, নির্বাচন ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা প্রশাসনের কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।

এ সময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও চিরিরবন্দর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক সংবাদ প্রচার ও প্রশাসনের সঙ্গে তথ্যভিত্তিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  ঠাকুরগাঁওয়ে তারেক রহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category