1. thpshopbd@gmail.com : admin :
মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। - probahonewstv
June 14, 2026, 10:38 pm

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 85 Time View

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।

জাহাঙ্গীর আলম জেলা প্রধান মানিকগঞ্জ।

সম্প্রতি জেলার সাতটি উপজেলা ও দুটি পৌরসভার বিএনপির কমিটি বাতিলের পর নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। বিশেষ করে সাটুরিয়া উপজেলা বিএনপিতে কারা আসছেন নেতৃত্বে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয়, সাংগঠনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কারণে যাদের নাম আলোচনায় উঠে আসছে তাদের মধ্যে অন্যতম মোঃ শাহীন আজাদ বিপ্লব। বর্তমানে তিনি সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল নেতাকর্মীদের অনেকেই মনে করছেন, নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দেখা যেতে পারে তাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন মাঠপর্যায়ে সক্রিয় থাকা, দলীয় কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ এবং সাধারণ নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে শাহীন আজাদ বিপ্লব ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। স্থানীয় রাজনীতিতে তাকে একজন “পরিষ্কার-পরিচ্ছন্ন” ও শৃঙ্খলাপরায়ণ নেতা হিসেবেই দেখা হয়।

এ বিষয়ে মোঃ শাহীন আজাদ বিপ্লব বলেন,
“রাজনীতি আমার নেশা ও পেশা—দুই-ই বলা যায়। আমি সবসময় দলীয় শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করি। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে, কাছে টানে—এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। দল যদি মনে করে আমাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবে, তাহলে আমি সেই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করবো।”

তিনি আরও বলেন,
“দল আমাকে যেখানে রাখবে, আমি সেখানেই কাজ করবো। তবে সাধারণ সম্পাদক পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দায়িত্বপূর্ণ। যদি দল আমাকে সেই দায়িত্ব দেয়, তাহলে আমি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাটুরিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে সাটুরিয়া উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ। অনেকের মতে, নতুন নেতৃত্বের মাধ্যমে দল আরও শক্তিশালী ও সংগঠিত হবে। একই সঙ্গে তরুণ ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করা হলে দলীয় কার্যক্রমে নতুন গতি ফিরে আসবে।

See also  ময়মনসিংহে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬ শুরু

এদিকে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় প্রশ্ন—সাটুরিয়া উপজেলা বিএনপির নতুন কমিটিতে কী চমক অপেক্ষা করছে? সেই চমকের কেন্দ্রবিন্দুতে রয়েছেন কি না মোঃ শাহীন আজাদ বিপ্লব, তা জানতে এখন অপেক্ষা নতুন কমিটি ঘোষণার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category