1. thpshopbd@gmail.com : admin :
ভোলায় পুকুর থেকে শিশু ওয়াছিফার ভাসমান লাশ উদ্ধার - probahonewstv
August 1, 2026, 2:55 am

ভোলায় পুকুর থেকে শিশু ওয়াছিফার ভাসমান লাশ উদ্ধার

এনামুল হক (ডালিম ) ভোলা জেলা প্রতিনিধি
  • Update Time : Friday, September 19, 2025
  • 189 Time View
ভোলায় পুকুর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ভোলায় পুকুর থেকে শিশু ওয়াছিফার ভাসমান লাশ উদ্ধার

মোঃ এনামুল হক ডালিম, ভোলা জেলা প্রতিনিধি

ভোলার ওয়েষ্ঠান পাড়া এলাকায় পুকুর থেকে ওয়াছিফা তালুকদার (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা রিজাব পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে মসজিদের মাইকিংয়ের মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াছিফা ওই এলাকার বশির চেয়ারম্যানের তিনতলা ভবনের ভাড়াটিয়া ছিলেন। কয়েক বছর আগে তার বাবা মারা যান। তিন ভাইবোনের মধ্যে ওয়াছিফা ছিল মেঝো; রয়েছে বড় ভাই ও ছোট বোন। পরিবারের লোকজন জানান, অসুস্থ নানুকে দেখতে ওয়াছিফার মা গত পরশু মাগুরায় যান। তখন দুই মেয়েকে বাসায় রেখেই তিনি সেখানে যান। বৃহস্পতিবার দুপুর থেকে ওয়াছিফা নিখোঁজ ছিল। শুক্রবার সকালে স্থানীয়রা রিজাব পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেন। শিশুটির মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

See also  দুর্ঘটনার অপেক্ষায় বগুড়ার নারুলী রেলক্রসিং! গেট ও গেটম্যান না থাকায় চরম ঝুঁকিতে হাজারো মানুষ

Please Share This Post in Your Social Media

More News Of This Category