1. thpshopbd@gmail.com : admin :
ভবানীপুর ফাজিল মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিচ্ছন্ন পরিবেশে পাঠদানের উদ্যোগ - probahonewstv
August 27, 2026, 4:41 pm

ভবানীপুর ফাজিল মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিচ্ছন্ন পরিবেশে পাঠদানের উদ্যোগ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
  • Update Time : Sunday, August 23, 2026
  • 30 Time View
ভবানীপুর ফাজিল মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিচ্ছন্ন পরিবেশে পাঠদানের উদ্যোগ

ভবানীপুর ফাজিল মাদ্রাসায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, পরিচ্ছন্ন পরিবেশে পাঠদানের উদ্যোগ

মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ

ময়মনসিংহের ভবানীপুর ফাজিল মাদ্রাসায় শিক্ষার পরিবেশ আরও সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
মাদ্রাসা প্রাঙ্গণ, শ্রেণিকক্ষ, আশপাশের স্থান ও চলাচলের পথ পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতন করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি মাদ্রাসা প্রাঙ্গণে ময়লা-আবর্জনা না ফেলার বিষয়ে সবাইকে সচেতন করা হবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
স্থানীয়দের প্রত্যাশা, ভবানীপুর ফাজিল মাদ্রাসার এই পরিচ্ছন্নতা কার্যক্রম একটি সুন্দর, স্বাস্থ্যকর ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

See also  সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category