1. thpshopbd@gmail.com : admin :
চিরিরবন্দরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন - probahonewstv
September 17, 2026, 8:24 am

চিরিরবন্দরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Wednesday, April 15, 2026
  • 98 Time View

চিরিরবন্দরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাধারাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। দুইদিনব্যাপী এই কর্মসূচিতে বিজ্ঞান মেলা, প্রজেক্ট প্রদর্শনীসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, বর্তমান যুগে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে
শুরু হয় এবং আগামীকাল পর্যন্ত চলবে।

See also  বাগমারায় জনগণের ভালোবাসায় মুখরিত ইউপি চেয়ারম্যান- বকুল

Please Share This Post in Your Social Media

More News Of This Category