1. thpshopbd@gmail.com : admin :
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালাইয়ায় দোয়া মোনাজাত - probahonewstv
September 17, 2026, 9:17 am

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালাইয়ায় দোয়া মোনাজাত

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 176 Time View
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কালাইয়ায় দোয়া মোনাজাত

কালাইয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে খোলা আকাশের নিচে দোয়া মাহফিল

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) আছর নামাজের পর কালাইয়া বন্দরের বড় পুকুরপাড়ে খোলা আকাশের নিচে এ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। কালাইয়া ইউনিয়ন জাতীয়তাবাদী শক্তির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

উপজেলা যুবদলের নেতা রাজন মুনসুরের নেতৃত্বে আয়োজিত দোয়া মোনাজাতে ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতা-কর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। দোয়া মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা যুবদল নেতা রাজন মুনসুর বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আল্লাহর দরবারে এই আপোষহীন নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও তাঁর অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

তারিখ: ৩১/১২/২০২৫

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category