1. thpshopbd@gmail.com : admin :
বাউফলে বাস ও অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল - probahonewstv
September 17, 2026, 10:43 am

বাউফলে বাস ও অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Sunday, December 28, 2025
  • 184 Time View
বাউফলে বাস ও অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

বাউফলে বাস ও অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষ, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল

শামিম,পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইপুর–গোলাবাড়ি সড়কের জোরপোল এলাকায় যাত্রীবাহী বাস ও একটি অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। তবে সৌভাগ্যবশত এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলরত একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি অবৈধ ট্রলির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে উভয় যানবাহন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের প্রাণহানি বা গুরুতর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

দুর্ঘটনার পর কিছু সময় ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় যানবাহন সরিয়ে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ বিষয়ে স্থানীয়রা জানান, নুরাইপুর–গোলাবাড়ি সড়কে অবৈধ ট্রলি চলাচল দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এসব ট্রলির কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত অবৈধ যান চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফেনীতে যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category