1. thpshopbd@gmail.com : admin :
ফেনী পৌরসভার ০৫/০৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত - probahonewstv
July 31, 2026, 7:47 pm

ফেনী পৌরসভার ০৫/০৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 139 Time View
ফেনী পৌরসভার ০৫ ও ০৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ।

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপির পক্ষে গণসংযোগে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি

মোহাম্মদ হানিফ,সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনী পৌরসভার ০৫ ও ০৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের প্রার্থী, ফেনী সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপির পরিচিত মুখ অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। প্রচারণাকালে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। নেতৃবৃন্দ ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, অলিগলি ও বাজার এলাকায় গণসংযোগ করেন এবং স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রচারণা চলাকালে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এ সময় ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “দেশ আজ এক কঠিন সময় অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি একজন সৎ, শিক্ষিত ও জনবান্ধব মানুষ। তিনি নির্বাচিত হলে এই এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।” ধানের শীষের প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি তাঁর বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সমাজসেবার সঙ্গে যুক্ত। নির্বাচিত হলে ফেনী পৌরসভার ০৫ ও ০৬ নম্বর ওয়ার্ডকে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।” নেতাকর্মীরা জানান, প্রচারণাকালে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে এবং এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করেন।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদমে তামাক চাষ কমলেও পরিবেশ ও কৃষিজমির ঝুঁকি রয়ে গেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category