1. thpshopbd@gmail.com : admin :
ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কুলখানি সম্পন্ন - probahonewstv
September 15, 2026, 10:16 pm

ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কুলখানি সম্পন্ন

আবু বক্কর ছিদ্দিক, স্টাফ রিপোর্টার, ফেনী
  • Update Time : Saturday, November 8, 2025
  • 292 Time View
ফেনী সদর উপজেলায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে আবু বক্কর সিদ্দিকের পিতার কুলখানি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

স্টাফ রিপোর্টার | আবু বক্কর ছিদ্দিক | প্রবাহ নিউজ ২৪, ফেনী

ফেনী সদর উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা ইনফরমেশন অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক সাহেবের সম্মানিত পিতার কুলখানি অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সাবেক ফেনী জেলা জোন পরিচালক জনাব আবুল কাশেম
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আঞ্চলিক জোন পরিচালক ও সাবেক ফেনী সদর উপজেলা কো-অর্ডিনেটর (ইনভেস্টিগেশন ব্রাঞ্চ) জনাব মোহাম্মদ হানিফ,

  সংস্থার সদস্যবৃন্দ জনাব শহিদুল ইসলাম, মোঃ উসমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুলখানি শেষে অতিথিবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং মরহুমসহ সকল প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় আবেগঘন পরিবেশে উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অতিথির বক্তব্যে জনাব আবুল কাশেম বলেন, “একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী পিতার সন্তান হিসেবে আবু বক্কর সিদ্দিক ভাই আজও তাঁর বাবার মানবিক আদর্শ ধারণ করে চলেছেন।

  আমরা তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করছি।” কুলখানি অনুষ্ঠানটি ছিল ধর্মীয় শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আমরা প্রবাহ নিউজ ২৪ পরিবার গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রিয় সহকর্মী আবু বক্কর সিদ্দিকের পিতাকে। আল্লাহ তায়ালা তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব করুন — আমিন। 

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  বান্দরবানে বিতর্কিত শিক্ষা কর্মকর্তার বদলি বাতিলের দাবিতে পিসিসিপি’র স্মারকলিপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category