
স্টাফ রিপোর্টার | আবু বক্কর ছিদ্দিক | প্রবাহ নিউজ ২৪, ফেনী
ফেনী সদর উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা, ফেনী জেলা ইনফরমেশন অফিসার জনাব আবু বক্কর সিদ্দিক সাহেবের সম্মানিত পিতার কুলখানি অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ও সাবেক ফেনী জেলা জোন পরিচালক জনাব আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আঞ্চলিক জোন পরিচালক ও সাবেক ফেনী সদর উপজেলা কো-অর্ডিনেটর (ইনভেস্টিগেশন ব্রাঞ্চ) জনাব মোহাম্মদ হানিফ,
সংস্থার সদস্যবৃন্দ জনাব শহিদুল ইসলাম, মোঃ উসমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুলখানি শেষে অতিথিবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং মরহুমসহ সকল প্রয়াত আত্মীয়স্বজনের আত্মার মাগফিরাত কামনা করেন। এসময় আবেগঘন পরিবেশে উপস্থিত সকলে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
অতিথির বক্তব্যে জনাব আবুল কাশেম বলেন, “একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজসেবী পিতার সন্তান হিসেবে আবু বক্কর সিদ্দিক ভাই আজও তাঁর বাবার মানবিক আদর্শ ধারণ করে চলেছেন।
আমরা তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করছি।” কুলখানি অনুষ্ঠানটি ছিল ধর্মীয় শ্রদ্ধা, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
আমরা প্রবাহ নিউজ ২৪ পরিবার গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রিয় সহকর্মী আবু বক্কর সিদ্দিকের পিতাকে। আল্লাহ তায়ালা তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব করুন — আমিন।
Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।
“© 2025 Probaho News tv. All rights reserved.
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল মিয়া ,ব্যবস্থাপনা
সম্পাদক: মোঃ উজ্জ্বল , উপদেষ্টা: আসক ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান
মাহমুদ , বার্তা সম্পাদক: তানজিলা ইসলাম , ধর্ম বিষয়ক
সম্পাদক: মুফতী হাবিবুল্লাহ নোমানী (লেখক, গবেষক ও ইসলামী চিন্তাবিদ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: ১৬৯, গোলাম নবী সুপার মার্কেট, ২য় তলা, কাশিমপুর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর, বাংলাদেশ। বাণিজ্যিক ও বিজ্ঞাপন বিভাগ: ০১৮৮৮-৭৮৮ ৯৮৮ সার্কুলেশন বিভাগ: ০১৯৪১-৭৮৮ ৯৮৮ ই-মেইল: dainikprobahosongbad@gmail.com
নিউজ ই-মেইল: news@dainikprobahosongbad.com সার্কুলেশন ই-মেইল: circular@dainikprobahosongbad.com
ওয়েবসাইট: dainikprobahosongbad.com ই-পেপার: https://epaper.dainikprobahosongbad.com