1. thpshopbd@gmail.com : admin :
মাদারের চর বাজারে আগুন, মুহূর্তে শেষ এক প্রতিবন্ধীর স্বপ্ন। - probahonewstv
July 29, 2026, 6:04 pm

মাদারের চর বাজারে আগুন, মুহূর্তে শেষ এক প্রতিবন্ধীর স্বপ্ন।

নাজমুল রানা : জামালপুর
  • Update Time : Wednesday, May 6, 2026
  • 133 Time View
মাদারের চর বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ী

মাদারের চর বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ছোট ব্যবসায়ী।

নাজমুল রানা : জামালপুর

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (৬ মে) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মেরুরচর ইউনিয়নের মাদারের চর বাজারে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,রাত ৩ টার দিকে কাননের দোকানে
আগুন লাগে এমন খবরে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। তৎক্ষণে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে দোকান ঘরসহ দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। প্রতিবন্ধী দোকান মালিক কানন জানান, হঠাৎ আগুন লাগার পর তিনি দোকান থেকে কিছুই বের করতে পারেননি। দোকানে থাকা নগদ অর্থ সহ মালামাল পুড়েছাই হয়ে যায়। তিনি বলেন, এতে করে আমার প্রায় ৫ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি আমি কি করে খামু।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুরাদ হোসেন বলেন, আবেদন করলে সরকারি ভাবে অনুদান দেওয়া হবে।

See also  বিশিষ্ট সাংবাদিক একেএম ফখরুল আলম বাপ্পি চৌধুরীর শুভ জন্মদিন আজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category