1. thpshopbd@gmail.com : admin :
পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক - probahonewstv
August 29, 2026, 8:20 pm

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

মোহাম্মদ আখতারুজ্জামান পোরশা  উপজেলা  প্রতিনিধি 
  • Update Time : Sunday, August 16, 2026
  • 23 Time View
পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক

মোহাম্মদ আখতারুজ্জামান পোরশা  উপজেলা  প্রতিনিধি 

নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদ প্রতিরোধ এবং বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ১৫ আগস্ট ২০২৬ ইং তারিখে শেষ বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় পোরশা থানাধীন মশিদপুর ইউনিয়নের দেশীপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীকে নিয়ে পোরশা থানা পুলিশের উদ্যোগে এ সচেতনতামূলক উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জিয়াউর রহমান, সংশ্লিষ্ট বিট অফিসার এসআই শিপন মিয়া, থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে মাদকের ভয়াবহতা, মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব, মাদক ব্যবসার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং মাদক নির্মূলে পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সদস্যদের চোলাই মদ পরিহারের আহ্বান জানানো হয়।

সভায় বলা হয়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চোলাই মদ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। নিয়মনীতি না মেনে ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের মাধ্যমে তৈরি এ ধরনের মদ পান করলে গুরুতর স্বাস্থ্যঝুঁকি, এমনকি প্রাণহানিও ঘটতে পারে।

বক্তারা বলেন, মাদক প্রতিরোধ শুধু পুলিশের একার দায়িত্ব নয়; এটি সবার সামাজিক দায়িত্ব। পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সচেতনতার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব

পোরশা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

See also  সোনারগাঁওয়ে প্রাচীন পঙ্খিরাজ নদী পুনঃখননের দাবিতে মানববন্ধন

Please Share This Post in Your Social Media

More News Of This Category