1. thpshopbd@gmail.com : admin :
পরশুরামে তিন দোকানিকে জরিমানা - probahonewstv
August 4, 2026, 6:56 am

পরশুরামে তিন দোকানিকে জরিমানা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, February 19, 2026
  • 119 Time View
পরশুরাম বাজারে বাড়তি দাম, তিন দোকানিকে জরিমানা

অতিরিক্ত দামে পণ্য বিক্রি; ৩ হাজার ৫০০ টাকা জরিমানা

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগ

ফেনীর পরশুরাম বাজারে মাছ, মুরগি ও মুদি পণ্যে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে তিন দোকান মালিককে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শাফায়াত আখতার নূর। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট দোকানিদের তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিয়মিত তদারকি থাকলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম উপজেলায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিজয় প্যারেড, আনুষ্ঠানিক কুচকাওয়াজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category