1. thpshopbd@gmail.com : admin :
জমি নিয়ে বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নি/হ/ত - probahonewstv
September 15, 2026, 5:47 pm

জমি নিয়ে বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নি/হ/ত

Reporter Name
  • Update Time : Tuesday, May 12, 2026
  • 128 Time View

জমি নিয়ে বিরোধে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নিহত

মোঃ আমজাদ হোসেন
ক্রাইম রিপোর্টার
দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা-এ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়ন-এর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন দুলু ইসলাম (৭০) ও তাঁর ছেলে কাবিল (২৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলু ইসলামের দুইটি সংসার ছিল। প্রথম স্ত্রীর ঘরে হাবিল ও কাবিল নামে দুই ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম নামে দুই ছেলে রয়েছে।

পারিবারিক সূত্রে পাওয়া জমি প্রথম পক্ষের দুই ছেলে হাবিল ও কাবিলের নামে লিখে দেওয়া হয়। এ জমির অংশ দাবি করে আসছিলেন দ্বিতীয় পক্ষের সন্তানরা।

বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, মঙ্গলবার সকালে সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম রাস্তায় দুলু ইসলামকে মারধর শুরু করেন। এ সময় কাবিল বাধা দিতে গেলে উভয়কে ছুরিকাঘাত করা হয়।

ঘটনাস্থলেই দুলু ইসলাম মারা যান। গুরুতর আহত কাবিলকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত সাদিকুল ইসলাম ও সাকিব ইসলাম পালিয়ে গেছেন।

পুলিশ তাঁদের আটকে আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে থানা পুলিশ।

See also  ফেনীতে যুবদল নেতা কবির আহমেদ ডিপলুর বিরুদ্ধে ‘কমিটি বাণিজ্য’ অভিযোগ

Please Share This Post in Your Social Media

More News Of This Category