1. thpshopbd@gmail.com : admin :
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের জাতীয় সমাবেশ - probahonewstv
June 15, 2026, 10:41 am

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের জাতীয় সমাবেশ

মোঃ রাশিদুল ইসলাম জেলা প্রতিনিধি,ঢাকা।
  • Update Time : Saturday, April 25, 2026
  • 182 Time View
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের জাতীয় সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জামায়াত জোটের জাতীয় সমাবেশ

মোঃ রাশিদুল ইসলাম
জেলা প্রতিনিধি,ঢাকা।

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে জাতীয় সমাবেশ করেছে জামায়াত জোট। আজ সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে সমাবেশস্থলে জড়ো হন নেতাকর্মীরা ও ৩৬ জুলাইয়ের আহত নিহত যোদ্ধাদের পরিবার। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা গণতন্ত্রের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তারা দাবি করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের ফল দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শীর্ষ নেতারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এসময় বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করা হচ্ছে। তারা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ে সরকারের প্রতি আহ্বান জানান।

See also  প্রশংসায় ভাসছে ভবানীপুরের দশ টাকার হাসি মানব কল্যাণ সংঘ — তরুণদের উদ্যোগে বিপুল ওয়াজ মাহফিল

Please Share This Post in Your Social Media

More News Of This Category