1. thpshopbd@gmail.com : admin :
কুড়িগ্রাম সীমান্ত থেকে আনা গাঁজার চালানসহ নন্দীগ্রামে আটক ৩ - probahonewstv
August 1, 2026, 3:28 pm

কুড়িগ্রাম সীমান্ত থেকে আনা গাঁজার চালানসহ নন্দীগ্রামে আটক ৩

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 52 Time View

কুড়িগ্রাম সীমান্ত থেকে আনা গাঁজার চালানসহ নন্দীগ্রামে আটক ৩
স্টাফ রিপোর্টার, বগুড়া:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া জেলা কার্যালয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৯ মে) রাত ৯টা থেকে প্রায় ১০টার মধ্যে নন্দীগ্রাম থানার মড়িয়া সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কুড়িগ্রাম সীমান্ত এলাকা থেকে একটি গাঁজার চালান মোটরসাইকেলে করে বগুড়ার দিকে আনা হচ্ছে। পরে তথ্যের সত্যতা যাচাই করে অভিযান চালানো হয়।
অভিযানে মড়িয়া সরদারপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে একটি লাল-কালো রঙের হোন্ডা শাইন এসপি-১২৫ সিসি মোটরসাইকেল, একটি বাটন ফোন এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোঃ সবুজ আহম্মেদ (২১), মোঃ ইয়াছিন আরাফাত (২০) ও মোঃ নাঈম হাসান (২০)। তাদের মধ্যে দুজনের বাড়ি কুড়িগ্রাম জেলায় এবং অপরজন বর্তমানে নন্দীগ্রামে বসবাস করছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশ এর নন্দীগ্রাম থানা-এ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ডিএনসির উপপরিদর্শক মোঃ শাহ আলম।
ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, উদ্ধার হওয়া মাদকের চালানের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

See also  ফেনীর নবনিযুক্ত এসপি মাহবুব আলম খানকে ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা

Please Share This Post in Your Social Media

More News Of This Category