1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম বাজারে মোবাইল কোর্ট: ১৬ ব্যবসায়ীকে ৩৭,৫০০ টাকা জরিমানা - probahonewstv
August 1, 2026, 2:09 am

আলীকদম বাজারে মোবাইল কোর্ট: ১৬ ব্যবসায়ীকে ৩৭,৫০০ টাকা জরিমানা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, December 31, 2025
  • 142 Time View
আলীকদম বাজারে মোবাইল কোর্ট অভিযান, ১৬ ব্যবসায়ীকে জরিমানা, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

সড়কে মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা ও ভোক্তা অধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযান

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান 

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় বাজার শৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আলীকদম বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন সাদমান সাকিব (৩১ বীর)-এর নেতৃত্বে একটি বি-টাইপ টহল দল, আলীকদম থানা পুলিশের এসআই নিশাত বড়ুয়ার নেতৃত্বাধীন একটি টিম এবং আলীকদম ফায়ার সার্ভিসের একটি টিমের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মনজুর আলম।

অভিযানকালে দোকানের সামনে চলাচলের রাস্তায় মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৯৮ ধারায় ১০ জন ব্যবসায়ীকে প্রত্যেকে ২,৫০০ টাকা করে জরিমানা করা হয়। তারা হলেন— আজিজুল হক, মোঃ ফায়সাল, মোহাম্মদ হোসেন, কমল হরি, সাইফুল ইসলাম, মিলন দাশ, নাজিমুল ইসলাম, নাছির উদ্দীন, জমির উদ্দিন ও আব্দুর শুক্কুর। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ২৯ ধারায় আরও ৫ জন ব্যবসায়ীকে প্রত্যেকে ১,০০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্তরা হলেন— মোঃ হেলাল, মিনিক দাশ, সাহাব উদ্দিন, সাবের আহামদ ও দুলাল মিয়া।

অন্যদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা এবং ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৯৮ ধারায় মেসার্স নাছির স্টোরের মালিকের ছেলে আবরার মাহিনকে ৭,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে ১৬ জন ব্যবসায়ীকে মোট ৩৭,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ৩০ থেকে ৩৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীকে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়েছে। প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান আগামীতেও নিয়মিতভাবে চলমান থাকবে।

See also  সোনাগাজীতে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফখরুদ্দিন মানিক

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category