1. thpshopbd@gmail.com : admin :
আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত। - probahonewstv
June 13, 2026, 5:55 pm

আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 45 Time View

আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গণহত্যা বিষয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬ খ্রি.) সকাল ১১:০০টা থেকে ১১:৪৫টা পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলীকদম উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মনজুর আলম এবং সঞ্চালনা করেন আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লিটু চট্টোপাধ্যায়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা কৃষি অফিসার জনাব সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব মুহাম্মদ আবু হানিফ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আলীকদম থানা জনাব মোঃ আমজাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব রাশেদা বেগম, সাবেক ভাইস চেয়ারম্যান ও এমপি প্রতিনিধি জনাব রিটন মিয়া, আলীকদম উপজেলা জামায়াত ইসলামী’র আমীর জনাব মাসুক ইলাহী, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জনাব মনজুরুল ইসলাম।
এছাড়াও আলীকদম উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষক প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতি মহোদয়সহ অন্যান্য বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনীর নৃশংস গণহত্যার স্মৃতিচারণ করেন। তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশ ও জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

See also  মাদারীপুরের লক্ষ্মীপুরে বিশাল হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category