1. thpshopbd@gmail.com : admin :
বগুড়ায় হৃদয় হ/ত্যা মাম/লায় ২ জনের মৃ/ত্যু/দ/ণ্ড, ৩ জনের যাবজ্জীবন। - probahonewstv
August 31, 2026, 8:49 pm

বগুড়ায় হৃদয় হ/ত্যা মাম/লায় ২ জনের মৃ/ত্যু/দ/ণ্ড, ৩ জনের যাবজ্জীবন।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া
  • Update Time : Monday, August 31, 2026
  • 8 Time View
বগুড়ায় হৃদয় হ/ত্যা মাম/লায় ২ জনের মৃ/ত্যু/দ/ণ্ড, ৩ জনের যাবজ্জীবন।

বগুড়ায় হৃদয় হ/ত্যা মাম/লায় ২ জনের মৃ/ত্যু/দ/ণ্ড, ৩ জনের যাবজ্জীবন।

সাজেদুল ইসলাম রাসেল স্টাফ রিপোর্টার বগুড়া

বগুড়ার কৈপাড়া এলাকায় ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত পাঁচ আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। আর যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া তিনজন হলেন আশিক, শাকিল ও মতিন।
আদালতের রায়ে বলা হয়, আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। আদায় করা জরিমানার অর্ধেক অর্থ নিহত হৃদয়ের সন্তানকে দেওয়ার এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। একপর্যায়ে চাঁদা না দেওয়ায় দোকানের ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে রাগিবুল হাসান হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হৃদয়ের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ মামলাটির রায় ঘোষণা করেন আদালত।

See also  তারাগঞ্জে পুরাতন কাগজ ও ভাংরির গুদামে অগ্নিকাণ্ড

Please Share This Post in Your Social Media

More News Of This Category