1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে চোরাই পানির মোটর বিক্রির সময় যুবক আটক, মোবাইল কোর্টে ১৮ মাসের কারাদণ্ড - probahonewstv
August 31, 2026, 8:49 pm

আলীকদমে চোরাই পানির মোটর বিক্রির সময় যুবক আটক, মোবাইল কোর্টে ১৮ মাসের কারাদণ্ড

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Monday, August 31, 2026
  • 13 Time View
আলীকদমে চোরাই পানির মোটর বিক্রির সময় যুবক আটক, মোবাইল কোর্টে ১৮ মাসের কারাদণ্ড

আলীকদমে চোরাই পানির মোটর বিক্রির সময় যুবক আটক, মোবাইল কোর্টে ১৮ মাসের কারাদণ্ড

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে চোরাই পানির মোটর বিক্রির চেষ্টার সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন মংসুনসোই মার্মা (২২) নামে এক যুবক। পরে ঘটনাস্থলে মোবাইল কোর্ট বসিয়ে তাকে ১৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার ১ নম্বর সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাস টার্মিনাল এলাকার একটি গ্যারেজে একটি চার-হর্সপাওয়ারের পানির মোটর বিক্রির জন্য নিয়ে আসেন মংসুনসোই মার্মা। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে তার আঘাতে মিরাজুল ইসলাম মোস্তফা (৩৫) নামে স্থানীয় এক ব্যক্তি মাথায় আঘাত পান।

খবর পেয়ে আলীকদম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক যুবক ও চোরাই মালামাল নিজেদের হেফাজতে নেয়। পরে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করেন।

মোবাইল কোর্টের জিজ্ঞাসাবাদে মংসুনসোই মার্মা নয়াপাড়া এলাকার আবুল কাশেমের বাড়ি থেকে পানির মোটরটি চুরি করে বাস টার্মিনালের গ্যারেজে বিক্রির উদ্দেশ্যে এনেছিলেন বলে স্বীকার করেন বলে সংশ্লিষ্টরা জানান।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম মোবাইল কোর্ট পরিচালনা করে দণ্ডবিধির ৩৫৬ ধারায় তাকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এদিকে, আহত মিরাজুল ইসলাম মোস্তফাকে স্থানীয়রা আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেন।

সাজাপ্রাপ্ত মংসুনসোই মার্মা বর্তমানে আলীকদম থানা পুলিশের হেফাজতে রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে সোমবার সকালে তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে

See also  ঈশ্বরদীতে অস্ত্রসহ গ্রেফতার

Please Share This Post in Your Social Media

More News Of This Category