1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল ২০ নারীর স্বাবলম্বী হওয়ার পথে যাত্রা, ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন - probahonewstv
July 31, 2026, 7:38 pm

আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল ২০ নারীর স্বাবলম্বী হওয়ার পথে যাত্রা, ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Friday, July 17, 2026
  • 30 Time View
আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল ২০ নারীর স্বাবলম্বী হওয়ার পথে যাত্রা, ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অস্বচ্ছল ২০ নারীর স্বাবলম্বী হওয়ার পথে যাত্রা, ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,
বান্দরবান জেলা প্রতিনিধিঃ

আলীকদম উপজেলায় অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ জন নারীর জন্য ৩ মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ১০টা সময়,আলীকদম উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠ-এর লামা-আলীকদম প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান এবং লামা উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির উপদেষ্টা ও দ্য ডেইলি সান পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাহাব উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির উপদেষ্টা নুরুছাফা ভূঁইয়া বাবু, আলীকদম উপজেলা বসুন্ধরা শুভ সংঘ কমিটির উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, বসুন্ধরা শুভ সংঘ আলীকদম উপজেলা কমিটির সভাপতি এস এম জিয়াউদ্দিন জুয়েল, কমিটির সদস্য মোঃ আয়াতুল্লাহ ও মোঃ আরাফাত ইসলামসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন মাসব্যাপী এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী ২০ জন নারী বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করবেন, যা ভবিষ্যতে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণার্থীরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বসুন্ধরা শুভ সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে এবং আত্মনির্ভরশীল জীবন গড়ে তুলতে সহায়ক হবে।

See also  দুই সিআর মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কক্সবাজার থেকে গ্রেপ্তার, আলীকদম থানার পুলিশের অভিযানে সফলতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category