1. thpshopbd@gmail.com : admin :
আলীকদমের পোয়ামুহুরী সীমান্তে দুই উপদেষ্টার গুরুত্বপূর্ণ পরিদর্শন - probahonewstv
June 13, 2026, 10:09 pm

আলীকদমের পোয়ামুহুরী সীমান্তে দুই উপদেষ্টার গুরুত্বপূর্ণ পরিদর্শন

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 124 Time View
বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা।

নির্মাণাধীন সীমান্ত সড়ক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, দ্রুত বাস্তবায়নের নির্দেশনা

 মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলার আলীকদম উপজেলাস্থ পোয়ামুহুরী সীমান্ত এলাকায় গুরুত্বপূর্ণ পরিদর্শন ও গমনাগমন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা রাষ্ট্রদূত (অবঃ) সুপ্রদীপ চাকমা। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত তাঁরা আলীকদম উপজেলার মেনদনপাড়া সেনা ক্যাম্পে অবস্থান করেন। পরবর্তীতে মাননীয় উপদেষ্টা মহোদয়গণ ১৭ ইসিবি কর্তৃক নির্মাণাধীন সীমান্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় ৩৪ ব্রিগেড ও ১৭ ইসিবির দায়িত্বশীল কর্মকর্তারা মোরনীপাড়া টিওপি সংলগ্ন সীমান্ত সড়কে প্রজেক্টরের মাধ্যমে ফেজ-১ ও ফেজ-২ এর অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

ব্রিফিং শেষে উপদেষ্টা মহোদয়গণ প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তাঁরা ১৭ ইসিবি পোয়ামুহুরী প্রজেক্ট ক্যাম্পে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। মধ্যাহ্নভোজ শেষে মেনদনপাড়া আর্মি ক্যাম্প হয়ে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটি সার্কিট হাউজের উদ্দেশ্যে রওনা হন। স্থানীয়ভাবে এই পরিদর্শনকে সীমান্ত অবকাঠামো উন্নয়ন ও পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সরকারি খামারের জমির মাটি কেটে বিক্রির অভিযোগ, রাতে অভিযানে এক্সেভেটর বিনষ্ট

Please Share This Post in Your Social Media

More News Of This Category