1. thpshopbd@gmail.com : admin :
হাসেনের মোড়ে কাপড়ের দোকানের শুভ উদ্বোধন - probahonewstv
August 2, 2026, 2:55 pm

হাসেনের মোড়ে কাপড়ের দোকানের শুভ উদ্বোধন

Reporter Name
  • Update Time : Saturday, May 2, 2026
  • 189 Time View

হাসেনের মোড়ে কাপড়ের দোকানের শুভ উদ্বোধন

মোঃ মাহবুবুল আলম ব্যুরো চীফ ময়মনসিংহ

ময়মনসিংহের হাসেনের মোড় এলাকায় নতুন একটি কাপড়ের দোকানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে দোকানটির যাত্রা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, নতুন এই দোকানটি এলাকাবাসীর জন্য মানসম্মত ও আধুনিক ডিজাইনের পোশাক সহজলভ্য করবে। তারা ব্যবসার সফলতা কামনা করেন এবং উদ্যোক্তার উদ্যোগকে সাধুবাদ জানান।
দোকানের স্বত্বাধিকারী সৌদি আরব প্রবাসী জনাব মোঃ আব্দুস সাত্তার জানান, এখানে দেশীয় ও বিদেশি বিভিন্ন ধরনের কাপড় ও তৈরি পোশাক সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দা, শুভানুধ্যায়ী ও ক্রেতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দোকানের মালিক মোঃ আব্দুস সাত্তার
ভবানীপুর হাসেনের মোড়
ফুলবাড়ীয়া ময়মনসিংহ

See also  আলীকদম উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category