1. thpshopbd@gmail.com : admin :
স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল - probahonewstv
August 4, 2026, 9:29 am

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, July 3, 2026
  • 38 Time View
স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক | ০৩ জুলাই ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী হবে, সেই দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে। তিনি বলেন, সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুক্রবার (৩ জুলাই) ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “একটি দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী হবে, সেই দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, ক্ষমতাসীনদের জবাবদিহিতার আওতায় আনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে স্বাধীন সাংবাদিকতার বিকল্প নেই।
বিএনপি মহাসচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো ধরনের ভয় বা চাপের কাছে নতি স্বীকার করা উচিত নয়। পেশাগত দায়িত্ব ও নৈতিকতার প্রতি অবিচল থেকে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, রাজনীতিবিদসহ সমাজের সব স্তরের মানুষের ভুল-ত্রুটি ও অনিয়ম গণমাধ্যমে উঠে আসা উচিত। এতে রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্য, স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীনতা এবং গণমাধ্যমের বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

See also  শাহাবুদ্দিন ডিগ্রি কলেজের সামনে জলাবদ্ধতা থেকে মুক্তি চান এলাকাবাসী

Please Share This Post in Your Social Media

More News Of This Category