1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা - probahonewstv
June 13, 2026, 10:45 pm

সোনারগাঁওয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও জনসচেতনতামূলক সভা

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2026
  • 53 Time View

সোনারগাঁওয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও
জনসচেতনতামূলক সভা

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

‘জনবান্ধব অটোমেটেড’ ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে এবং জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক সভা শেষে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিকুর রহমান ও কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনীমের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কানুনগো জাকির হোসেন, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামিম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু প্রমূখ।

জনসচেতনতামূলক আলোচনা সভায় ইউএনও আসিফ আল জিনাত বলেন, একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। মামলা-মোকদ্দমা, দালাল চক্রের অপতৎপরতা, দীর্ঘসূত্রতা ও দুর্নীতির কারণে মানুষকে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। বর্তমান সরকার প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে সবসময় কাজ করছে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে।

এতে সময় ও হয়রানি দুটিই কমেছে। ভূমিসেবা এখন আগের তুলনায় অনেক বেশি সহজ ও জনবান্ধব হয়েছে। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা চত্বর এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য, সোনারগাঁও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ ভূমি সেবা মেলা আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ৩ দিন চলবে।

See also  টাঙ্গাইলে মির্জাপুরে দিনদুপুরে ১ কোটি টাকার মালামাল লুট, আতঙ্কে কদিম দেওহাটাবাসী।

সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং- ১৯.০৫.২৬ইং

Please Share This Post in Your Social Media

More News Of This Category