1. thpshopbd@gmail.com : admin :
সোনারগাঁওয়ে প্রাথমিকে বৃত্তি পেল ২০১ শিক্ষার্থী - probahonewstv
September 16, 2026, 3:23 am

সোনারগাঁওয়ে প্রাথমিকে বৃত্তি পেল ২০১ শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : Sunday, July 12, 2026
  • 69 Time View

সোনারগাঁওয়ে প্রাথমিকে বৃত্তি পেল ২০১ শিক্ষার্থী

হীরালাল বাদশা, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর উপজেলার সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২০১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৩৩ দশমিক ৮ শতাংশ।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মোট ৬৫ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫১ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ জন শিক্ষার্থী রয়েছে।
অন্যদিকে, সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে ১৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের ১১৫ জন এবং বেসরকারি বিদ্যালয়ের ২১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।
সব মিলিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৬৬ জন এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৩৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে শিক্ষক, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্টরা তাদের অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেছেন। একই সঙ্গে শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এ অর্জন আগামী বছরগুলোতে উপজেলার শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রেরণা জোগাবে।

সোনারগাঁও প্রতিনিধি
০১৮১৯৯১০৪২৯
তাং-১২.০৭.২৬ইং

See also  মাদারীপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

Please Share This Post in Your Social Media

More News Of This Category