1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐতিহাসিক পুনর্মিলনী - probahonewstv
July 29, 2026, 1:19 pm

সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐতিহাসিক পুনর্মিলনী

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Sunday, December 28, 2025
  • 192 Time View
সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐতিহাসিক পুনর্মিলনী

সোনাগাজীর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐতিহাসিক পুনর্মিলনী

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

দীর্ঘ ৭২ বছর পর প্রথমবারের মতো মিলনমেলায় স্মৃতিচারণ, আবেগ ও ঐক্যের অনন্য দৃশ্য সোনাগাজী উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়–এর প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত আনন্দঘন ও আবেগময় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে স্মৃতিচারণ, উচ্ছ্বাস আর ভালোবাসায় মেতে ওঠেন বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা। শনিবার (তারিখ ২৭-১২-২০২৫) বিদ্যালয় প্রাঙ্গণে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী ফোরাম–এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনভেস্ট ব্যাংক অব কর্পোরেশনের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. মোহাম্মদ নিজাম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার খুরশিদ আলম ও মাজহারুল ইসলাম বাদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ড. আবুল হোসেন সিরাজ, সাবেক কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ইকবাল হোসেন, প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি আবু তাহের, বিদ্যালয়ের সভাপতি নাজমুল করিম দুলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  এছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পুরো বিদ্যালয় প্রাঙ্গণ রঙিন সাজে সজ্জিত করা হয়। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে সমবেত হতে থাকেন। কয়েক দশকের ব্যবধান ভুলে সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরেন—যা সৃষ্টি করে এক আবেগঘন পরিবেশ। প্রবীণ ও নবীন শিক্ষার্থীরা তাঁদের স্কুলজীবনের নানা আনন্দঘন ও মজার স্মৃতি ভাগাভাগি করেন। সভাপতির বক্তব্যে ড. মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, “একটি বিদ্যালয়ের প্রকৃত প্রাণ হচ্ছে তার শিক্ষার্থীরা। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা শুধু আনন্দের উৎসব নয়, বরং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রেরণার একটি শক্ত ভিত্তি।” প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ বলেন, “দীর্ঘ বছর পর এই পুনর্মিলনীতে এসে অত্যন্ত ভালো লাগছে। এক সময় সারা দেশে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সুনাম ছিল। কালের পরিক্রমায় তা কিছুটা ভঙ্গুর হয়ে পড়লেও বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

See also  জুলাই বিপ্লবে ফেনীর শহীদ ওয়াকিল আহমেদ শিহাব হত্যার মামলায় চক্রান্তের অভিযোগ

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জাকারিয়া মহিউদ্দিন, আবুল কাশেম, বিমলেন্দু দত্ত, আবু তাহের, জগদিশ চন্দ্র আশ্চার্য্য ও নজরুল ইসলাম–কে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। সমাপনী বক্তব্যে আয়োজক কমিটির সদস্য নুরুল আমিন মামুন ভুইঁয়া উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পুনর্মিলনী আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এই পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এক অভূতপূর্ব ঐক্য ও বন্ধনের সৃষ্টি করেছে। দিনব্যাপী আয়োজনের শেষে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও প্রীতিভোজ। পরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ গান ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। উল্লেখ্য, ১৯৫২ সালে প্রতিষ্ঠার পর এই প্রথম বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এমন বৃহৎ পরিসরের পুনর্মিলনী অনুষ্ঠিত হলো, যেখানে নবীন ও প্রবীণ—সব প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category