1. thpshopbd@gmail.com : admin :
পার্বত্য বান্দরবানের ৩০০ নং আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ - probahonewstv
July 29, 2026, 9:50 pm

পার্বত্য বান্দরবানের ৩০০ নং আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Monday, December 29, 2025
  • 289 Time View
পার্বত্য বান্দরবানের ৩০০ নং আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ, জমাদানের অপেক্ষা

পার্বত্য বান্দরবানের ৩০০ নং আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান জেলা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য বান্দরবানের ৩০০ নং আসনে সর্বশেষ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংশ্লিষ্ট দলীয় ও নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামী থেকে জেলা নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি থেকে আবু সাঈদ শাহা সুজাউদ্দিন। জানা গেছে, সোমবার মনোনয়ন জমাদানের শেষ দিনে প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে তাঁদের মনোনয়নপত্র জমা দেবেন।

বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরী বান্দরবানের ১৫তম বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরীর ছেলে। তিনি ১৯৯৬ সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ১৯৮৯ সালে তিনি তৎকালীন স্থানীয় সরকার পরিষদ, বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি জামায়াতের শূরা কমিটির সদস্য এবং বর্তমানে বান্দরবান জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ ১৯৯১ সাল থেকে রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নাগরিক পরিষদ সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পূর্বে ইসলামী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। জাতীয় পার্টি (কাদের) মনোনীত প্রার্থী আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ বান্দরবানের রাজনীতিতে তুলনামূলক নতুন মুখ। তিনি জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বান্দরবান সংসদীয় আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  পটুয়াখালীতে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জাটকা জব্দ

Please Share This Post in Your Social Media

More News Of This Category