1. thpshopbd@gmail.com : admin :
ফেনী হাসপাতালে উন্নত খাবার | স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ - probahonewstv
October 25, 2026, 2:31 am

ফেনী হাসপাতালে উন্নত খাবার | স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ

মোহাম্মদ হানিফ, সহব্যুরো প্রধান, চট্টগ্রাম বিভাগীয়
  • Update Time : Thursday, March 26, 2026
  • 293 Time View
ফেনী হাসপাতালে উন্নত খাবার | স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ

মহান স্বাধীনতা দিবসে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনীতে উন্নত মানের খাবার সরবরাহ

মোহাম্মদ হানিফ সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ

রোগীদের সুস্বাস্থ্য ও সন্তুষ্টি নিশ্চিত করতে সরাসরি তদারকি করেন মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম
ফেনী, ২৬ মার্চ ২০২৬ – মহান স্বাধীনতা দিবসের বিশেষ দিনে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনীতে ভর্তি রোগীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

রোগীদের স্বাভাবিক জীবনযাপন ও দ্রুত সুস্থতার জন্য স্বাস্থ্যসম্মত ও সুষম খাবারের ব্যবস্থা করা হয়।
মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম মহোদয়ের দিকনির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।

উপস্থিত থেকে সার্বিক তদারকি করেন—
ডা. মো রোকন উদ দৌলা, আবাসিক মেডিকেল অফিসার
ডা. মো আদনান আহমেদ, জুনিয়র কনসালটেন্ট, সার্জারি
তাঁরা স্বশরীরে খাবারের মান, পরিমাণ ও পরিবেশন প্রক্রিয়ার নিবিড় পরিদর্শন করেন এবং রোগীদের সন্তুষ্টি নিশ্চিত করতে সক্রিয়ভাবে তদারকি করেন।

🍽️ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, রোগীদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে সুস্বাদু ও পুষ্টিকর খাবার সরবরাহ করা হচ্ছে।
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনী রোগীদের যত্ন ও স্বাস্থ্য সেবায় এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  অনিয়মে নাজেহাল আলীকদম বাজার: সেনা জোন ও উপজেলা প্রশাসনের জরুরি মনিটরিং অভিযান

Please Share This Post in Your Social Media

More News Of This Category