1. thpshopbd@gmail.com : admin :
সোনাগাজীতে ৮ মামলার এজাহারভুক্ত মাদক কারবারি দুলাল গ্রেফতার - probahonewstv
November 22, 2026, 4:46 pm

সোনাগাজীতে ৮ মামলার এজাহারভুক্ত মাদক কারবারি দুলাল গ্রেফতার

মোহাম্মদ হানিফ ( সহ-ব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগ )
  • Update Time : Sunday, November 16, 2025
  • 181 Time View
ফেনীর সোনাগাজীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ মামলার এজাহারভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

ফেনীর সোনাগাজীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ মামলার এজাহারভুক্ত মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
দুলালের বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলার অভিযোগ এবং গ্রেফতারি পরোয়ানা।

সহব্যুরো প্রধান: মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগ
ফেনী, ১৪ নভেম্বর ২০২৫

ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার এজাহারভুক্ত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মঙ্গলকান্দি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তি মোঃ দুলাল, বয়স ৪২ বছর। পিতা মৃত মোখলেছুর রহমান, প্রকাশ মুগবুল আহাম্মদ। বাড়ি উত্তর মঙ্গলকান্দি, ইয়াকুব দরবেশের পুরাতন বাড়ি, মঙ্গলকান্দি ইউনিয়ন, থানা সোনাগাজী, জেলা ফেনী।

সোনাগাজী মডেল থানার এএসআই পদু মুত্তর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, দুলালের বিরুদ্ধে মোট ৮টি মাদক মামলার এজাহার রয়েছে এবং একটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

অভিযানকালে পুলিশের বিশেষ টিম মঙ্গলকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তথ্যসূত্র: সোনাগাজী মডেল থানা


Probaho News24 প্রবাহিত হোক তথ্য , উম্মোচিত হউক সত্য

See also  খিলগাঁয়ে বাংলাদেশ জামায়াত মনোনীত প্রার্থী কবির আহমদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category