
সহব্যুরো প্রধান: মোহাম্মদ হানিফ, চট্টগ্রাম বিভাগ
ফেনী, ১৪ নভেম্বর ২০২৫
ফেনীর সোনাগাজীতে বিশেষ অভিযান পরিচালনা করে একাধিক মাদক মামলার এজাহারভুক্ত এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মঙ্গলকান্দি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি মোঃ দুলাল, বয়স ৪২ বছর। পিতা মৃত মোখলেছুর রহমান, প্রকাশ মুগবুল আহাম্মদ। বাড়ি উত্তর মঙ্গলকান্দি, ইয়াকুব দরবেশের পুরাতন বাড়ি, মঙ্গলকান্দি ইউনিয়ন, থানা সোনাগাজী, জেলা ফেনী।
সোনাগাজী মডেল থানার এএসআই পদু মুত্তর বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, দুলালের বিরুদ্ধে মোট ৮টি মাদক মামলার এজাহার রয়েছে এবং একটি মামলায় তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
অভিযানকালে পুলিশের বিশেষ টিম মঙ্গলকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুলালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: সোনাগাজী মডেল থানা
“© 2025 Probaho News tv. All rights reserved.
Address: Zirani, Ashulia, Savar, Dhaka – 1349
Email:
probahonewstv@gmail.com
Ad Contact: +8801888788988”