
সোনাগাজীতে মানবাধিকার সংরক্ষণে করণীয় শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী
বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে আলোচনা সভা; বিশিষ্টজনদের অংশগ্রহণ
ফেনীর সোনাগাজীতে বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যোগে “মানবাধিকার সংরক্ষণ ও বাস্তবায়নে করণীয়” শীর্ষক এক সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার স্থানীয় নিউ হারবি কাবাব চাইনিজ অ্যান্ড কনভেনশন হলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মো. ওয়ায়েজ। এরপর সংস্থার নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সেমিনারের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান এম ইব্রাহীম পাটোয়ারী।
সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন সোনাগাজী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নিতাই চরণ ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, বিএফ কমার্শিয়াল লিমিটেডের চেয়ারম্যান ও সংস্থার কেন্দ্রীয় সহকারী পরিচালক কবির আহমদ, সহকারী পরিচালক মাস্টার আবদুল হক, ঠিকাদার জাহাঙ্গীর আলম, দৈনিক যুগান্তর প্রতিনিধি জাবেদ হোসাইন মামুনসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সোনাগাজী উপজেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) মহি উদ্দিন, মাস্টার আবু ইউছুপ, সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন, চরভৈরব হাজী তোফায়েল আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সার্জেন্ট (অব.) শেখ ফরিদ, ফেনী জেলা রিপোর্টার খুরশিদ আলম, সাংবাদিক ওবায়দুল হকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকার রক্ষা ও বাস্তবায়নে সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক মূল্যবোধ ও নৈতিকতার বিকাশ অত্যন্ত জরুরি। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলেও তারা মত প্রকাশ করেন।
সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. মেহেদী হাসান রিধন। পরে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং এতে বিপুল সংখ্যক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।