1. thpshopbd@gmail.com : admin :
সারিয়াকান্দিতে ইয়াবা সম্রাট কানা সজীব গ্রেফতার | ৬ মাসের কারাদণ্ড - probahonewstv
September 16, 2026, 3:43 am

সারিয়াকান্দিতে ইয়াবা সম্রাট কানা সজীব গ্রেফতার | ৬ মাসের কারাদণ্ড

সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি বগুড়া:
  • Update Time : Sunday, April 12, 2026
  • 81 Time View
সারিয়াকান্দিতে ইয়াবা সম্রাট কানা সজীব গ্রেফতার | ৬ মাসের কারাদণ্ড

সারিয়াকান্দিতে ইয়াবা সম্রাট সজীব ওরফে কানা সজীব গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড।

সাজেদুল ইসলাম রাসেল, বিশেষ প্রতিনিধি বগুড়া:

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ভেলাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিএনসি বগুড়া ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় মোঃ সজিব মন্ডল (৩৩) নামে এক ব্যক্তিকে ১০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত সজিব মন্ডল ভেলাবাড়ী এলাকার বাসিন্দা। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Probaho News TV — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  সোনাগাজীতে শ্রমিকদের সঞ্চিত টাকায় ঈদ উপহার পেল ২০০ সিএনজি শ্রমিক

Please Share This Post in Your Social Media

More News Of This Category