1. thpshopbd@gmail.com : admin :
সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান। - probahonewstv
July 31, 2026, 9:06 am

সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ। বান্দরবান জেলা প্রতিনিধি
  • Update Time : Thursday, May 14, 2026
  • 57 Time View
সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান।

সাঙ্গু নদীতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ, উদ্ধার অভিযান চলমান।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে এক স্থানীয় যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৩ মে) দুপুরে শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা এলাকায় সাঙ্গু নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে কয়েকজনের সঙ্গে নদীতে গোসল করতে নামেন হৃদয়। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন। পরে বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে।

খবর পেয়ে উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজ যুবককে উদ্ধারে নদীর বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে। এ,পর্যন্ত হৃদয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

See also  তারাগঞ্জে চিকলি নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃ/ত্যু

Please Share This Post in Your Social Media

More News Of This Category