1. thpshopbd@gmail.com : admin :
শাকসু নির্বাচনের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল - probahonewstv
September 18, 2026, 3:49 pm

শাকসু নির্বাচনের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

শামিম,পটুয়াখালী প্রতিনিধি
  • Update Time : Thursday, January 22, 2026
  • 194 Time View
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে নীলফামারীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।

নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাজপথে ইসলামী ছাত্রশিবির, দ্রুত তফসিল ঘোষণার দাবি

মোঃ শামীম,পটুয়াখালী জেলা প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার বিকেলে নীলফামারী শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি নীলফামারীর বড় বাজার ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিল চলাকালে শাকসু নির্বাচন অবিলম্বে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিথিরা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হুদা, কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন আবু সুফিয়ান (রংপুর দায়িত্বশীল), নীলফামারী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহমদ রায়হান, শফিকুল ইসলাম, ময়নুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক জেলা সভাপতি আহমদ রায়হান বলেন, ছাত্রদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অচিরেই ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। কোনো ধরনের গড়িমসি মেনে নেওয়া হবে না। প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা বলেন, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদের কোনো বিকল্প নেই। কিন্তু সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন স্থগিত রেখে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি। সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা সহ্য করা হবে না। ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ে অতীতেও রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  লামায় বসুন্ধরা শুভ সংঘের প্রথম সভা অনুষ্ঠিত

Please Share This Post in Your Social Media

More News Of This Category