1. thpshopbd@gmail.com : admin :
লেমুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তৃণমূলের নেতা নিজাম উদ্দিন - probahonewstv
April 27, 2026, 8:43 pm

লেমুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তৃণমূলের নেতা নিজাম উদ্দিন

Reporter Name
  • Update Time : Wednesday, April 8, 2026
  • 79 Time View

লেমুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তৃণমূলের নেতা নিজাম উদ্দিন

আবু বক্কর ছিদ্দিক স্টাফ রিপোর্টার ফেনী।

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ইতিহাস তুলে ধরে দলীয় মূল্যায়ন ও জনগণের সমর্থন প্রত্যাশা
ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নে আসন্ন চেয়ারম্যান নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের পরীক্ষিত ও সুপরিচিত নেতা নিজাম উদ্দিন। তিনি আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ৯ নং লেমুয়া ইউনিয়ন শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
দৈনিক প্রবাহ নিউজ টিভি পত্রিকার সহব্যুরো প্রধান চট্টগ্রাম বিভাগের মোহাম্মদ হানিফকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজাম উদ্দিন তার এই আগ্রহের কথা জানান। সাক্ষাৎকারে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা সংগ্রাম, ত্যাগ এবং নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং দলীয় মূল্যায়নের পাশাপাশি জনগণের সমর্থন প্রত্যাশা করেন।
নিজাম উদ্দিন বলেন, “আমি দীর্ঘদিন ধরে লেমুয়া ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তৃণমূল পর্যায়ে কাজ করে দলকে সুসংগঠিত রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছি। দল যদি আমাকে মূল্যায়ন করে এবং সাধারণ জনগণ সমর্থন দেয়, তাহলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রস্তুত।”
তার রাজনৈতিক জীবনের সূচনা হয় ছাত্র রাজনীতির মাধ্যমে। লেমুয়া হাইস্কুল শাখা ছাত্রদলের নেতা হিসেবে তার পথচলা শুরু হয়। পরবর্তীতে তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে কাজ করেন এবং বিএনপির বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ তাকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে। তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিশেষ করে এরশাদবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
নিজাম উদ্দিন দাবি করেন, তার রাজনৈতিক জীবনে রয়েছে ত্যাগ ও নির্যাতনের দীর্ঘ ইতিহাস। তিনি একাধিকবার কারাবরণ করেছেন এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। গত প্রায় ১৮ বছরে ৩৮টিরও বেশি মামলার মুখোমুখি হয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান।
তিনি বলেন, “আমার শৈশব, কৈশর ও যৌবনের একটি বড় অংশ আমি বিএনপির জন্য উৎসর্গ করেছি। আমি কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি।”
বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমি ফেনী সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। দল আমাকে মনোনয়ন দিলে এবং জনগণ পাশে থাকলে আমি একটি আধুনিক, উন্নত লেমুয়া ইউনিয়ন গড়ে তুলতে পারব।”
তিনি আরও জানান, ইতোমধ্যে তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ জনগণের কাছ থেকে তিনি ইতিবাচক সাড়া পাচ্ছেন, যা তাকে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে আরও উৎসাহিত করছে।
নির্বাচিত হলে তার অগ্রাধিকার হবে নাগরিক সুবিধা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন জোরদার করা এবং লেমুয়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করা।
সবশেষে নিজাম উদ্দিন আশা প্রকাশ করেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় দল তাকে মনোনয়ন দেবে এবং জনগণের ভালোবাসাই হবে তার আগামী দিনের পথচলার প্রধান শক্তি।

See also  আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিএনপি’র চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category