1. thpshopbd@gmail.com : admin :
লামায় বসুন্ধরা শুভ সংঘের প্রথম সভা অনুষ্ঠিত - probahonewstv
June 14, 2026, 5:07 am

লামায় বসুন্ধরা শুভ সংঘের প্রথম সভা অনুষ্ঠিত

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Sunday, December 28, 2025
  • 111 Time View
লামায় বসুন্ধরা শুভ সংঘের প্রথম সভা অনুষ্ঠিত

লামায় বসুন্ধরা শুভ সংঘের প্রথম সভা অনুষ্ঠিত
‘শুভ কাজে সবার পাশে’ স্লোগানে অনলাইন জুয়া ও যুব সমাজ নিয়ে সচেতনতামূলক আলোচনা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ‘শুভ কাজে সবার পাশে’ শীর্ষক এ সভা শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লামা পৌরসভার তমথমাং রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভ সংঘ লামা উপজেলা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম। ‘অনলাইন জুয়ার ক্ষতি এবং আজকের যুব সমাজ’ বিষয়ক সচেতনতামূলক সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন শুভ সংঘের প্রধান উপদেষ্টা, মাতামুহুরি কলেজের প্রফেসর মোহাম্মদ হোসেন। এছাড়া বক্তব্য দেন উপদেষ্টা মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন, কালের কণ্ঠ লামা–আলীকদম প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, লামা প্রেসক্লাবের সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর ও নারী নেত্রী জোসনা বেগম এবং নারী নেত্রী মাজেদা বেগম। আলোচকরা বলেন, সমাজ থেকে অশুভ কার্যকলাপ ও অনৈতিকতার ছায়া দূর করতে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি তারুণ্যের সময়কে কাজে লাগিয়ে সমাজে বিদ্যমান অসঙ্গতি দূরীকরণে বসুন্ধরা শুভ সংঘের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। আলোচনা ও পরিচিতি পর্ব শেষে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন। উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর এক বছরের জন্য বসুন্ধরা শুভ সংঘ বান্দরবান জেলার লামা উপজেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির উপদেষ্টামণ্ডলী হলেন—প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ হোসেন, উপদেষ্টা মানবাধিকার কর্মী এম. রুহুল আমিন, লামা প্রেসক্লাব সেক্রেটারি মুহাম্মদ কামরুজ্জামান, কালের কণ্ঠ প্রতিনিধি মোঃ তানফিজুর রহমান, সাবেক কাউন্সিলর জোসনা বেগম, নারী নেত্রী মাজেদা বেগম ও মোঃ মনিরুল ইসলাম তুহিন। পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। সহ-সভাপতি মোঃ ইরান, মোঃ তুহিন, হামিদা ইসলাম, মোজাফফর আহমেদ, আশরাফুল ইসলাম হৃদয়, মোঃ তারিফুল ইসলাম তারিফ ও ইয়াছিন মামুন। সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, হাবিব আদনান ও সাদিয়া জান্নাত সুইটি। সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াছ উদ্দিন। সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রতন। অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক আল আমিন। দপ্তর সম্পাদক শাহরুখ ইন্তেজান মঈন। এছাড়া বিভিন্ন দায়িত্বে রয়েছেন—নারী বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, ইভেন্ট সম্পাদক উসাই ওয়াং মার্মা, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আবিদুল হক আহাদ, প্রচার সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহিমা আক্তার, স্বাস্থ্য ও মানব বিষয়ক সম্পাদক শাহানাজ পারভীন লিজা, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানজিদা আক্তার শান্তা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খালেদা জান্নাত শান্তা, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক শিরুপা বেগম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আফরিনা জান্নাত এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আক্তার হোসেন। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ইমরুল কায়েস রবিন, মোঃ রায়হান, রাশেদা ও মং এ চিং মার্মা।

See also  পরশুরামে নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি চলমান

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category