
লামায় পৌর শহরে গরুর মাংস বিক্রি বন্ধ।
মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:
বান্দরবানের লামা পৌর শহরে গরুর মাংস বিক্রি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
গত শনিবার দুপুরে মাংস ব্যবসায়ীদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (২৯ মার্চ) সকাল থেকেই লামা বাজারে মাংস বিক্রি বন্ধ রয়েছে।
ব্যবসায়ীদের দাবি, উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্তৃপক্ষ নির্ধারিত মূল্যের চেয়ে প্রতি কেজিতে ৫০ টাকা বৃদ্ধি না করা হলে তারা বিক্রি চালু করবেন না।
এর আগে উপজেলা প্রশাসন ও কৃষি বিপণন কর্তৃপক্ষ গরুর মাংসের দাম নির্ধারণ করে—
হাড্ডিসহ: কেজি ৭৫০ টাকা
হাড্ডিবিহীন: কেজি ৮৫০ টাকা
ব্যবসায়ীদের মতে, নির্ধারিত দামে বিক্রি করলে প্রতিটি গরুতে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত লোকসান গুনতে হচ্ছে।
ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে পূর্বে গরুর মাংসের দাম অতিরিক্ত বৃদ্ধির কারণে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছিল। এরপর বাজার নিয়ন্ত্রণে এই মূল্য নির্ধারণ করা হয়।
ব্যবসায়ীরা জানান, লামা উপজেলায় গরুর খামার না থাকায় এবং খাদ্য সংকটের কারণে স্থানীয়ভাবে গরু উৎপাদন কমে গেছে। চাহিদা পূরণে দূরবর্তী দুর্গম এলাকা যেমন থানচি ও মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চল থেকে ঝুঁকি নিয়ে গরু কিনে আনতে হয়, ফলে পরিবহন ব্যয় বেড়ে যায়।
তাদের দাবি, দীর্ঘদিন লোকসান দিতে দিতে অনেক ব্যবসায়ীর ২০ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ হয়েছে। এ অবস্থায় মূল্য পুনঃনির্ধারণ না হওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন তারা।
এ বিষয়ে কৃষি বিপণন কর্মকর্তা জানান, “গরুর মাংসের যৌক্তিক মূল্য পুনঃনির্ধারণের বিষয়টি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে আপাতত নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রি করা যাবে না।”
অন্যদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সারা দেশের বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করা হয়েছে।