1. thpshopbd@gmail.com : admin :
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত - probahonewstv
June 24, 2026, 1:28 pm

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Wednesday, June 24, 2026
  • 14 Time View

লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত।

 

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) সকাল ১১টায় লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম লুসাই মেমোরিয়াল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়ার সঞ্চালনায় এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সোলেমান আহমেদের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন।

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’-এর প্রয়োজনীয়তা, টিকাদান কেন্দ্র ব্যবস্থাপনা এবং মাঠ পর্যায়ে সুষ্ঠুভাবে কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রবুজ বড়ুয়া, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. ফরহাদ উদ্দিন, উপজেলা তথ্য অফিসার মো. রাশেদুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী আশরাফ মাহমুদ, লামা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া এবং সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ, নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদ সরওয়ার, টিটিএন্ডডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হুদা চৌধুরী লাভলুসহ সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

See also  ফেনীতে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার ঈদ পুনর্মিলনী ও নতুন সদস্য পরিচিতি সভা অনুষ্ঠিত

সভায় বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category