1. thpshopbd@gmail.com : admin :
লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই, আতঙ্কে স্থানীয়রা। - probahonewstv
May 30, 2026, 2:43 pm

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই, আতঙ্কে স্থানীয়রা।

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2026
  • 32 Time View

লামায় চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই, আতঙ্কে স্থানীয়রা।

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ।
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানের লামা উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন এক সিএনজি অটোরিকশা চালক। এ সময় ডাকাতদল চালকের সিএনজি অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বুধবার-২০ ই,মে ২০২৬,খ্রিষ্টাব্দ, তরিখে, রাত আনুমানিক ৮টার দিকে লামা উপজেলার ফাইতং-গজালিয়া সড়কের আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সিএনজি চালকের নাম নুরুল আলম। তিনি লামা পৌরসভার ১নং ওয়ার্ডের টিটি অ্যান্ড ডিসি পাড়ার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবেশে কয়েকজন দুর্বৃত্ত সিএনজি অটোরিকশাটি ভাড়া নেয়। পরে নির্জন এলাকায় পৌঁছালে তারা চালক নুরুল আলমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং সিএনজিটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় নুরুল আলমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।

See also  লামায় পৌর শহরে গরুর মাংস বিক্রি বন্ধ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category