1. thpshopbd@gmail.com : admin :
লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: 5টি ভাটাকে 10 লাখ টাকা জরিমানা - probahonewstv
April 27, 2026, 7:09 am

লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: 5টি ভাটাকে 10 লাখ টাকা জরিমানা

মোঃমাহফুজুর রহমান মোর্শেদ,বান্দরবান
  • Update Time : Thursday, January 29, 2026
  • 78 Time View
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

ফাইতং ইউনিয়নে যৌথ অভিযানে পরিবেশ আইনে মোবাইল কোর্ট, অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের ঘোষণা

মোঃ মাহফুজুর রহমান মোর্শেদ, বান্দরবান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান। বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে এমএইচবি ব্রিকস, এফএসি ব্রিকস, এসবিডব্লিউ ব্রিকস, থ্রি বি এম (3BM) ব্রিকস এবং এমএমবি ব্রিকস নামের পাঁচটি অবৈধ ইটভাটাকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কবিরায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৫(১) ও ১৫(১) ধারায় প্রত্যেক ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানকালে লামা থানা পুলিশের একটি টিম, উপজেলা আনসার সদস্য এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কবিরায়েত আহমেদ বলেন, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই পরিবেশবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না। পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় নিয়মবহির্ভূত ইটভাটা চিহ্নিত করে পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Probaho News24 — প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য।

See also  আলীকদম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সদস্য পদ থেকে অব্যাহতি নিলেন জিয়া উদ্দীন জুয়েল

Please Share This Post in Your Social Media

More News Of This Category