1. thpshopbd@gmail.com : admin :
রায়পুরে এনজিওর ঋণ, ঘর ও ডিপ কল দেওয়ার কথা বলে ৩ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ - probahonewstv
August 31, 2026, 9:03 pm

রায়পুরে এনজিওর ঋণ, ঘর ও ডিপ কল দেওয়ার কথা বলে ৩ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:
  • Update Time : Monday, August 31, 2026
  • 14 Time View
রায়পুরে এনজিওর ঋণ, ঘর ও ডিপ কল দেওয়ার কথা বলে ৩ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ

রায়পুরে এনজিওর ঋণ, ঘর ও ডিপ কল দেওয়ার কথা বলে ৩ লাখ ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ..

রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে এনজিও থেকে ১২ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়া, ঘর নির্মাণ এবং ডিপ কল স্থাপনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে এক নার্সারি ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ ৩৭ হাজার টাকা নেওয়ার পর প্রতারণা করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন ওরফে মামুন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগকারী ভুক্তভোগী আব্দুল মান্নান রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি দীর্ঘ প্রায় ২৬ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন এবং নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত। অভিযুক্ত আনোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার সমসেরাবাদ-লামচরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার পিতার নাম আব্দুল শহীদ।

ভুক্তভোগী আব্দুল মান্নানের অভিযোগ, প্রায় ছয় মাস আগে আনোয়ার হোসেন নিজের প্রকৃত নাম-পরিচয় গোপন করে ‘মামুন’ ছদ্মনামে রায়পুর এলাকায় বিভিন্ন মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে তার সঙ্গে আব্দুল মান্নানের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তি নিজেকে বিভিন্ন এনজিও ও ঋণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচয় দিয়ে আব্দুল মান্নানকে ১২ লাখ টাকা ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান।

এছাড়া ঋণের পাশাপাশি একটি ঘর নির্মাণ এবং ডিপ কল স্থাপনের ব্যবস্থা করে দেওয়ার কথাও বলা হয়। এসব সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধাপে আব্দুল মান্নানের কাছ থেকে মোট ৩ লাখ ৩৭ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর দাবি, টাকা নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিশ্রুত ঋণ, ঘর নির্মাণ কিংবা ডিপ কল স্থাপনের কোনো ব্যবস্থা করা হয়নি। পরে বিষয়টি নিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি নানা ধরনের টালবাহানা শুরু করেন। একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দিয়ে টাকা ফেরত না দিয়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করেন আব্দুল মান্নান।

See also  পাবনার সাথিয়া আফসার সরদার নামে (৪৫) নামে এক কৃষককে কুপিয়ে হ/ত্যা করেছে

আব্দুল মান্নান আরও অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত চেয়ে অভিযুক্ত ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।

এ ঘটনায় প্রতিকার ও নিজের টাকা ফেরত পাওয়ার দাবিতে ভুক্তভোগী নার্সারি ব্যবসায়ী আব্দুল মান্নান গতকাল সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

পরে এ ঘটনায় অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে মামুনের বিরুদ্ধে রায়পুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ভুক্তভোগী।

আব্দুল মান্নান বলেন, “ আমার কাছ থেকে বিভিন্ন সময় টাকা নিয়েছে। ১২ লাখ টাকা ঋণ, পাইয়ে দেওয়া ,ঘর নির্মাণ ও ডিপ কল করে দেওয়ার কথা হয়েছিল। কিন্তু টাকা নেওয়ার পর এখন কোনো কাজই করে দেয়নি। টাকা ফেরত চাইলে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আমার টাকা ফেরতসহ প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”

এ বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে মামুনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কল করেও তাকে পাওয়া যায়নি।

ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category